ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ১০ টাকা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৬ আগস্ট ২০২২
কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ১০ টাকা
ফাইল ফটো

দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচা মরিচের দাম কমায় খুশি সাধারণ মানুষ।

হিলি বাজারের কাঁচা মালের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, কয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এর ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে।

স্থানীয় বাজারের ক্রেতা সিদ্দিক হোসেন বলেন, কাঁচা মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। মরিচ কিছুদিন আগেও বেশি দামে কিনতে হয়েছে।

Advertisement

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি শুরু হয়। বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। এজন্য ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে না।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার বন্দর দিয়ে কোনো কাঁচা মরিচ আসেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!