ফেসবুকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা লাদেন গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. মাছুম ওরফে মাছুম লাদেন (২৮) সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আবুল খায়েরের ছেলে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) গ্রেফতারকৃত আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
সোনাইমুড়ী থানার ওসি মো. হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাছুম লাদেন নামে একটি ফেসবুক আইডিতে ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করেন। সোনাইমুড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।