ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদকের বিনিময়ে দলীয় পদ, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ২৭ আগস্ট ২০২২
মাদকের বিনিময়ে দলীয় পদ, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল
স্বেচ্ছাসেবক দলের নেতা এনামুল করিম শিপন- ছবি: সংগৃহীত

মাদক দিলেই মিলবে দলীয় পদ। সম্প্রতি পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনামুল করিম শিপনের সঙ্গে পদপ্রত্যাশীর এমন অডিও ভাইরাল হয়েছে।

মাদক কেনার জন্য পদপ্রত্যাশী এক নেতার কাছে ঐ অডিওতে টাকা দাবি করেন নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনামুল করিম শিপন।

শিপন শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মো. পলাশ শেখের কাছে ফেনসিডিল কেনার জন্য টাকা দাবি করেন। এ কথোপকথনের প্রায় ৭ মিনিটের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

অডিওতে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপনকে কমিটি দেওয়ার কথা বলে পলাশের কাছে টাকা চাইতে শোনা যায়। আর সে টাকায় জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে ফেনসিডিল কিনে দিয়ে কমিটি অনুমোদন করে আনতে হবে বলে দাবি করেন শিপন।

কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন সেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রত্যাশী মো. পলাশ শেখ।

তিনি বলেন, শিপন এর আগেও কমিটি দেওয়ার কথা বলে আমার পাশাপাশি ইউনিয়ন আহ্বায়ক প্রার্থী আজমীর হোসেনের কাছ থেকেও একাধিকবার টাকা নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!