বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, বেলা ১২টার দিকে উপজেলা পৌর শহরের হার্ভে স্কুলের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩৮ বছরের পাভেল আদমদীঘির সান্তাহার পৌর শহরের কলসা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সিরাজুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
.png)
তিনি জানান, অস্ত্র আইনে করা এক মামলায় গত ৩ মে পাভেলের ১৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না পাভেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ছয়টি মামলা রয়েছে। সেই মামলাগুলোর মধ্যে মাদক মামলার সংখ্যা বেশি।