[ দেশজুড়ে ]
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছুল হক সামুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার রাতে উপজেলার কাবিলপুর ইউপির শায়েস্তানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ২০১৫ সালের বিশেষ ক্ষমতাসহ বিস্ফোরক আইনের একটি মামলায় সামুকে গ্রেফতার করা হয়। পরে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!