[ দেশজুড়ে ]
খাদ্যনালীতে খাবার আটকে প্রাণ গেল শিশুর
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে খাদ্যনালীতে খাবার আটকে আবদুল্লাহ নামের ৭ মাসের শিশুর হয়েছে। শনিবার সকালে উপজেলার রামপুর বাজার সংলগ্ন পশ্চিম লাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার সংলগ্ন পশ্চিম লাউড়া গ্রামের বিল্লাল হোসেন মাঝির ছেলে।
জানা যায়, সকালে আবদুল্লাহর মা তাকে খাবার খাওয়াতে গেলে কান্না করায় খাদ্য নালীতে আটকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যায়। পরে হাসপাতাল নিয়ে আসলে আবদুল্লাহকে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটির খাদ্য নালীতে খাবার আটকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!