শনিবার সকালে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের তীরে সঙ্গে গলায় প্লাস্টিকের রশি ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রাকিব পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন বলে জানান আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা। রাকিব ওই উপজেলার তালশন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, শনিবার ভোরে ঢাকা থেকে বাড়ি পৌঁছান রাকিব। সকালে বাড়ির উঠানেই ছিলেন। ওই সময় মুঠোফোনে কথা বলছিলেন। এরই এক পর্যায়ে নিজ ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করেন। অনেক সময় পেরিয়ে গেলেও রাকিব ঘর থেকে বের হচ্ছিলেন না। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তারা তীরের সঙ্গে রাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা রাকিবকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে রাকিবকে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
তিনি আরো জানান, রাকিব প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকার ওপর অভিমানে নিজের প্রাণ দিয়েছেন রাকিব।
আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে নিজ ঘর থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাকিবের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
তিনি আরো জানান, মৃতের স্বজনরা বলছেন প্রেমিকার ওপর অভিমানে আত্মহত্যা করেছেন রাকিব। এ ঘটনায় থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।