ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৮ আগস্ট ২০২২
বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
গাঁজাসহ গ্রেফতার হওয়া দুজন। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

রোববার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, এদিন সকাল পৌনে ৯ টার দিকে সদরের ছিলিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের ঘুন্ডোলা গ্রামের মাইনুল হক ও খোন্দা মাস্তানবাজার গ্রামের মোস্তাকিন ইসলাম।

Advertisement

জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!