[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে নিথর হলো দেড় বছরের তামিম
ছবি : ডেইলি বাংলাদেশ
বরিশালের উজিরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু তাহিম ফকিরের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু তাহিম ফকির উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের শেরেবাংলা বাজারসংলগ্ন এলাকার স্বপন ফকিরের ছেলে।
স্বপন ফকির জানান, রোববার দুপুরে নিজেদের পুকুরে পড়ে যায় তাহিম। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকেই তাকে উদ্ধার করে। খেলতে গিয়ে হয়তো তাহিম পড়ে গেছে। তাহিমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন শিশুর চাচা জাকির হোসেন ফকির।
.png)
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!