[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু
চট্টগ্রামে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু- ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় পুকুরের পানিতে ডুবে যমজ দুই বোন মারা গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো জালিয়াঘাট এলাকার মো. নোমারের ৪ বছর বয়সী মেয়ে রূপসী ও রূপসা। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামানা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের মা দুই বছরের ছেলেসহ তিনজনকে গোসল করাতে পুকুরে নিয়ে যান। প্রথমে ছেলেকে গোসল করান। দুই মেয়েকে পুকুরপাড়ে বসিয়ে রেখে ছোট ছেলেকে বাড়িতে রেখে আসতে যান। ছেলেকে বাড়িতে রেখে এসে দেখেন দুই মেয়ে পুকুরে ডুবে গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তাদের দাফন-কাফনের জন্য ভুক্তভোগী পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!