[ দেশজুড়ে ]
ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার একই এলাকার সোনা মণ্ডলের মেয়ে।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান হাসান জানান, বিকেলে শিশু সুরাইয়া বসতবাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় সবার অগোচরে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!