[ দেশজুড়ে ]
ভালুকায় নদীতে ডুবে নিথর হলো ২ বোন
ফাইল ফটো
ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে ডুবে ফেরদৌসী ও মারজিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাত-ফুফাত বোন।
বুধবার বিকেলে ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফেরদৌসী ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের আবুল বাশারের মেয়ে এবং মারজিয়া বাশারের ছোট বোনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে ফেরদৌসী ও মারজিয়া বাড়ির পাশে খিরু নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে খিরু নদীর পানিতে ভাসমান অবস্থায় পায়। পরে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
.png)
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!