ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে নিথর হলো দুই শিশু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ২০ আগস্ট ২০২২
পুকুরে ডুবে নিথর হলো দুই শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পুকুরে ডুবে কাইয়ুম (১৩) ও তাসফিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৬টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী জেটিঘাট সংলগ্ন একটি পুকুরে ডুবে পথশিশু কাইয়ুম (১৩) ও তাসফিয়া (৪) সকাল ১১টার দিকে মারা যায়।   

মৃত কাইয়ুমের বাড়ি মহেশখালী উপজেলার উত্তর নলবিলা এলাকায়। শিশু তাসফিয়া ওই এলাকার মোহাম্মদ রুবেলের মেয়ে।

Advertisement

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোসাইন আরিফ বলেন, সকাল ৬টার দিকে কাইয়ুমের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। অন্যদিকে, সকাল ১১টার দিকে পেকুয়ার মেহেরনামা এলাকায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে তাসফিয়ার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি ফরহাদ আলী। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!