ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে পুকুরে ডুবে নিথর হলো খালা-ভাগনে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ২১ আগস্ট ২০২২
সিলেটে পুকুরে ডুবে নিথর হলো খালা-ভাগনে
ফাইল ফটো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালা এবং ভাগনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- একই গ্রামের আব্দুল মালেকের ১৩ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে রোমা বেগম এবং চার বছর বয়সী নাতি মোহাম্মদ আব্দুল্লাহ।

মৃত আব্দুল্লাহর বাবা ইরফান আলী বলেন, আব্দুল্লাহ তিনদিন আগে তার নানার সঙ্গে বেড়াতে যায়। পানিতে পড়ার খবর পেয়ে এসে দেখি আমার ছেলে ও শ্যালিকা মারা গেছে।

Advertisement

রোমা বেগমের বাবা আব্দুল মালেক জানান, তার বড় মেয়ের ছেলে এবং প্রতিবন্ধী মেয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়।

কোম্পানীগঞ্জ থানার এসআই গোপেশ বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!