[ দেশজুড়ে ]
নদীতে ডুবে নিথর হলো শিশু
ফাইল ফটো
নেত্রকোণার মদনে নদীতে ডুবে মাইসা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার মগড়া নদীতে ডুবে তার মৃত্যু হয়। মৃত মাইসা আক্তার মদন পৌর শহরের কান্দাপাড়া গ্রামের ছালেহ আহমেদের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে প্রতিবেশী শিশুরা গোসল করতে মগড়া নদীতে নামলে মাইসা আক্তার সেখানে দাঁড়িয়ে ছিল। এ সময় সবার অজান্তে হঠাৎ নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় শিশুটি। মাইসাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মনোহরপুর গ্রামে মগড়া নদী থেকে শিশুটির লাশ স্থানীয়রা উদ্ধার করেন।
.png)
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে মাইসা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!