ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালপুরে পুকুরে ডুবে নিথর হলো ২ শিশু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৭ আগস্ট ২০২২
লালপুরে পুকুরে ডুবে নিথর হলো ২ শিশু
ফাইল ফটো

নাটোরের লালপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে লালপুরের আড়বাব ইউনিয়নের কৃষ্ণ রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- লালপুর উপজেলার সাজেদুল ইসলামের ছেলে আলিফ এবং একই গ্রামের শাহিনুরের ছেলে শান্ত। আলিফ ও শান্ত সম্পর্কে চাচাতো ভাই।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পরে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!