ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১৫ আগস্ট ২০২২
বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে আতিকুল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আতিকুল হোসেন একই গ্রামের রতন হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার বেলা ১০টার দিকে আতিকুল হোসেন অন্য শিশুদের সঙ্গে খেলা করতে বাড়ির বাইরে যেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আতিকুল হোসেনকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!