ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৪ আগস্ট ২০২২
নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোণার পূর্বধলায় পুকুরে ডুবে শাফাইন মিয়া নামে এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে পূর্বধলা উপজেলার হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাফাইন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, শিশু শাফাইন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!