ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৯ আগস্ট ২০২২
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর 
চাঁদপুর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে সাইদুল হোসেন (৬) ও আতিয়া ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় ও গন্ধবর্যপুর দক্ষিণ ইউপির হোটিনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাইদুল হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউপির মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। শিশুটি বাবা ও মায়ের সঙ্গে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো।

Advertisement

অপর শিশু আতিয়া ইসলাম হাজীগঞ্জ উপজেলার গন্ধবর্যপুর দক্ষিণ ইউপির হোটনি গ্রামের প্রবাসী দিদার হোসেনের মেয়ে।

সাইদুলের বাবা রানা জানান, সকাল সাড়ে ১১ টা দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলতে যায় সাইদুল। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে গিয়ে সাইদুল ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আতিয়ার পরিবারের স্বজনরা জানায়, আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে এসে দেখেন পানিতে মরদেহ ভাসছে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত শিশুদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!