[ দেশজুড়ে ]
তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে ডুবে আয়ান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়ান একই এলাকার সাইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু আয়ান। একপর্যায় পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে আয়ানকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন পানিতে ডুবে ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!