সোমবার দুপুরে জেলা শহরে মোক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাহুল শহরের কুড়পাড় এলাকার নসিব মিয়ার ছেলে। সে দত্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, রাহুল তার বন্ধুদের সঙ্গে দুপুর ১টার দিকে জেলা শহরে মোক্তারপাড়া এলাকায় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় রাহুল। বিষয়টি দেখতে পেয়ে অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পুকুর থেকে রাহুলের নিস্তেজ দেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত খন্দকার মো. শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।