ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের কাজে ব্যস্ত স্বজনরা, খালের পানিতে ডুবে মরলো আফিয়া

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২ আগস্ট ২০২২
ঘরের কাজে ব্যস্ত স্বজনরা, খালের পানিতে ডুবে মরলো আফিয়া
ছবিতে বাবার কোলে আফিয়া

ঘরে খেলা করছিল দুই বছরের আফিয়া। খেলার একপর্যায়ে ঘর থেকে আঙিনায় যায়। এরপরই হয় নিখোঁজ, শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে আধাঘণ্টা পর দেখা মিলল তার। তবে জীবন্ত নয়, পাওয়া গেল নিথর দেহ আফিয়ার।

বাড়ির পাশের খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। এমন ঘটনা ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কৈগাড়ী গ্রামে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামের একটি খাল থেকে আফিয়ার লাশ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। মৃত আফিয়া খাতুন ওই গ্রামের আলামিন হোসেনের মেয়ে।

Advertisement

উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল জানান, আফিয়া ঘরেই খেলা করছিল। খেলতে খেলতে সে বাড়ির আঙিনায় চলে যায়। ওই সময় তার পরিবারে লোকজন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ কারণে মেয়ের ঘর থেকে বের হওয়াটা তারা খেয়াল করেননি। পরে বাড়ির পাশের খালে পড়ে আফিয়ার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!