ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২০ জুলাই ২০২২
পানিতে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
দণ্ডিতকে কারাগারে পাঠায় আদালত

লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী মো. শাহজাহানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

দণ্ডিত শাহজাহান নোয়াখালীর চর জব্বার থানার চরজবলু ইউনিয়নের চরবাগ্যা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। নিহত ফাতেমা রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত আকবর আলীর মেয়ে।

Advertisement

আদালতের পিপি জসিম উদ্দিন বলেন, ২০১৭ সালের ২৮ জুলাই ফাতেমার সঙ্গে শাহজাহানের বিয়ে হয়। তখন প্রায় এক লাখ টাকার মালামাল কিনে শাহজাহানদের দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর ফাতেমাকে যৌতুকের জন্য চাপ দেন শ্বশুরবাড়ির লোকজন। যৌতুক না পেয়ে বিভিন্ন সময় তাকে নির্যাতনও করা হয়।

একই বছর ২১ আগস্ট শাহজাহানকে নিয়ে বড় বোন রাশেদা বেগমের বাড়িতে বেড়াতে যান ফাতেমা। পরদিন সকালে একসঙ্গে ওই বাড়ির পুকুরে গোসল করতে যান স্বামী-স্ত্রী। এরপর ঘরে না ফেরায় তাদের খুঁজতে বের হন রাশেদা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় একইদিন রামগতি থানায় হত্যা মামলা করেন ফাতেমার ভাই মো. মহিউদ্দিন।

এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে ফাতেমার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া তাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয় বলেও প্রমাণ মেলে। পরে ২০১৮ সালের ১৯ মার্চ আদালতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রামগতি থানার এসআই মো. আব্দুল হাই। দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!