ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

লক্ষ্মীপুর  প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ১৩ জুলাই ২০২২
লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১
চন্দ্রগঞ্জ থানা। ফাইল ছবি

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে আরো সাতজন।

বুধবার ভোরে লক্ষ্মীপুরের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের, রয়েল। তবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহী বাস ইকোনো সার্ভিস। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হয়। তবে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ মর্গে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!