ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ - নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিমপাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক: মো টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রসুল সিকদার, নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম বলেন, আ.লীগ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে প্রতিহত করা হবে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দূরে থেকে নৈরাজ্য সৃষ্টি না করে নিজেদের বাড়িঘরে এসে শান্তিতে বসবাস করুন। কেউ আপনাদের কিছু বলবে না। বাড়িতে এসে সকলের সঙ্গে মিলেমিশে চলুন। তবে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে।