ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জ রেক্টর আবুল হোসেন আকন্দ শিক্ষা বৃত্তি পরীক্ষা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ২৯ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জ রেক্টর আবুল হোসেন আকন্দ শিক্ষা বৃত্তি পরীক্ষা
দেওয়ানগঞ্জ রেক্টর আবুল হোসেন আকন্দ শিক্ষা বৃত্তি পরীক্ষা।

দেওয়ানগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য রেক্টর আবুল হোসেন আকন্দ শিক্ষা বৃদ্ধি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ সাবেক সমবায় উচ্চ বিদ্যালয় বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ছিলেন রেক্টর আবুল হোসেন আকন্দ। তার নামেই এ শিক্ষাবৃত্তি নাম করণ করা হয়েছে। এবারই প্রথম এ পরীক্ষা অনুষ্ঠিত হলো। আয়োজন করেছেন এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজ সেবক শিক্ষানুরাগী একেএম আনিস উল হক ফারুক। পরীক্ষার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। 

দেওয়ানগঞ্জ পৌর এলাকাসহ নয় ইউনিয়নের প্রায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করে। ২’শ ৯৯জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নেন। প্রতিকক্ষে এক জন মাধ্যমিক ও এক জন প্রাথমিক শিক্ষক পরীক্ষকের দায়িত্ব পালন করছেন। কেন্দ্র প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করছেন দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সঙ্গীত শিল্পী শফিকুল ইসলাম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছে প্রধান শিক্ষক মাসুদ হাসান, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার হোসেন। 

পরীক্ষা কেন্দ্রের কথা হয় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শরিফ মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান. সুন্দর পরিবেশে সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষক শফিকুল ইসলাম জানান. পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে মেধাবী ৩০জন উত্তীর্ণ হবে। এদের মধ্যে যারা ১ম স্থান অর্জনকারী ১৫জনের প্রত্যেকেই ক্রেস্ট সহ ৪হাজার টাকা ও ২য় স্থায় অর্জনকারী ১৫জনের প্রত্যেকেই ক্রেস্ট সহ ৩হাজার টাকা প্রদান করা হবে। 

পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানকারী একজন অভিভাবক এ প্রতিনিধিকে বলেন. সুন্দর সুষ্ঠু পরিবেশে সরকারী কোন কর্মকর্তা ও পুলিশ ছাড়াইয়া অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। শুধুমাত্র শিক্ষকরাই এ পরীক্ষা নিচ্ছেন। 

এ সময় পাশে থাকা অপর অভিভাবক বলেন. সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রশিক্ষিত শিক্ষক রয়েছেন। মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী খুজে বের করতে আয়োজকদের কাছে কৃতজ্ঞতা জানাই। 

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!