ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ শিশুকিশোর ]
প্রশ্ন রেখেও ভীত
জেলফটকে নিথর দেহ- হুঁশ তবে কি মৃত? জন্মটা কার মাকে ছাড়া- প্রশ্ন রেখেও ভীত!
মুগ্ধ চোখে তাকিয়ে থাকে
ছোট্ট ছেলে তূর্য,
মা-ই ছিল প্রাণ-ভোমরা
আলোকভরা সূর্য।
সূর্যটাকে কাড়ল এসে
করালগ্রাসের খাঁচা,
নির্মমতার আঁধার ঘরে
হলো না তার বাঁচা!
অপূর্ণ বেশ দেহের খাঁচা
দোষ ছিল ওর কী কী?
দেশ তবে কি অটিজমে?
জানে না পাই-শিকি!
নিসর্গময় মায়ের শিশু
অকালে যায় ঝরে,
হে বিচারী, পূণ্য যে কী!
বুঝব কেমন করে?
জেলফটকে নিথর দেহ-
হুঁশ তবে কি মৃত?
জন্মটা কার মাকে ছাড়া-
প্রশ্ন রেখেও ভীত!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!