ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
নড়াইলের লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের,বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, বাংলাদেশ গৃরাম আদালত সক্রিয় করণ তয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা প্রমুখ।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, লোহাগড়া কারিগরি কলেজ অধ্যাক্ষ সৈয়দ জিহাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আফিয়া খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার চন্দ্রলিকা দাস, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন,নলদী ইউনিয়ন পরিষদের সচিব কাজী রাসেল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।