শনিবার মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়।
স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল লঞ্চটির। কিন্তু যাত্রী পর্যাপ্ত না হওয়ায় ছাড়া হয়নি। একপর্যায়ে লঞ্চটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়।
.png)
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, লঞ্চটিতে ধারণ ক্ষমতা ছিল ২০০ জনের। কিন্তু লঞ্চটি এর অতিরিক্ত যাত্রী নেয়। তাই সন্ধ্যার দিকে এর মাস্টারকে জরিমানা করা হয়। পরে ২০০ যাত্রী নিয়েই লঞ্চটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়।