ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুর ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪২, ৯ জুলাই ২০২২
লক্ষ্মীপুর ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়
ফাইল ফটো

মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রায় সাত বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কমিটির সভাপতি দুই সন্তানের জনক। কমিটিতে স্থান পাওয়া কেউ ব্যবসায়ী আবার অনেকের ছাত্রত্ব নেই।

নিয়ম অনুযায়ী, জেলা কমিটি ৮১ সদস্যবিশিষ্ট হলেও লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে ৩৮৩ জনকে। এতে সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে, যুগ্ম-সাধারণ সম্পাদক ৭৭, সহ-সাধারণ সম্পাদক ৫১ আর সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৭১ জনকে। শীর্ষ এ চার পদের বিপরীতে নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোট ২৬৫ জনকে। এমন কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীদের ভেতরেই সমালোচনার ঝড় উঠেছে।

বুধবার হাসান মাহমুদকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের স্বাক্ষরে এ কমিটি দেওয়া হয়।

Advertisement

জেলা ছাত্রদলের সাবেক এক নেতা জানান, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ চার পদের বিপরীতে ২৬৫ জনকে পদ দেওয়ার ঘটনা লক্ষ্মীপুরে এবারই প্রথম। আগে এ চারটি পদে সর্বোচ্চ ২০ থেকে ২২ জনকে রাখা হতো। নতুন এ কমিটি ঘোষণার পরপরই জেলাজুড়ে দল ও দলের বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বর্তমান কমিটির এক সহ-সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণহারে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তিনিসহ কমিটিতে সহ-সভাপতি রয়েছেন ৬৬ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!