ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ছাত্রদল নেতা আদনানের বিরুদ্ধে হত্যা মামলা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৭ জুলাই ২০২২
ফরিদপুরে ছাত্রদল নেতা আদনানের বিরুদ্ধে হত্যা মামলা
সৈয়দ আদনান হোসেন অনু

ফরিদপুরে সবুজ মোল্যা নামে এক যুবককে হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সৈয়দ আদনান হোসেন অনুর বিরুদ্ধে মামলা হয়েছে।

হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বুধবার রাতে নিহতের বাবা শহীদ মোল্যা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুবকর সিদ্দিককে প্রধান ও দ্বিতীয় আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে শহরের বায়তুল আমান আদর্শ একাডেমির সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে সবুজকে কুপিয়ে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!