যশোরে তোপের মুখে ছাত্রদলের শীর্ষ ৩ নেতা
যশোরের উপজেলায় পর্যায়ের ১১ ছাত্রদল নেতাকে শোকজ করেছে জেলা কমিটি। এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের তোপের মুখে পড়েছেন জেলা ছাত্রদলের ৩ শীর্ষ নেতা।
বৃহস্পতিবার জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মনিরুজ্জামান জীবন স্বাক্ষরিত চিঠিতে সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ ইমরানের নির্দেশে ঐ ১১ নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃ্ঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপর তোলপাড় শুরু হয়েছে।
কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই ১১ ছাত্রদলনেতাকে শোকজ করায় কেন্দ্রীয় নেতাদের তোপের মুখে পড়েছেন যশোর জেলা ছাত্রদলের ৩ শীর্ষ নেতা।
.png)
সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী সিদ্ধান্ত নেয়ায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুল রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের কাছ থেকে কৈফিয়ত ও ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ নেয়া হয়।
নির্দেশনায়, তাদের আগামী তিনদিনের মধ্যে সশরীরে উপস্থিত থেকে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের কাছে লিখিত জবাব দিতেও বলা হয়।