ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ৭ আগস্ট ২০২২
রাজাপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে পৃথক ঘটনায় পুকুর ও খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের ছেলে মো. ইয়ামিন এবং গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার ছেলে মো. ইয়াসিন।

ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানান, ইয়ামিনকে সঙ্গে নিয়ে তার মা সাহনাজ বেগম রান্না করছিল। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানান, ইয়াসিন খেলা করতে করতে বাড়ির বাইরে চলে যায়। পরে বাড়ির পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!