ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২ আগস্ট ২০২২
দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবে রেজোয়ান ইসলাম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। রেজোয়ান ইসলাম একই এলাকার হবি কবিরাজের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু রেজোয়ান পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে রেজোয়ানকে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

Advertisement

খানসামা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রির্পোট তৈরি করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!