রোববার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশুটির স্বজনরা জানান, চর দরবেশ ইউনিয়নের চর সাহভিকারী গ্রামের লেদু মাঝি বাড়ির জাফর উল্যাহর স্ত্রী জেসমিন আক্তার কন্যা সন্তানকে নিয়ে জাফরের শ্বশুর বাড়িতে যান। শনিবার ছিল জাফরের শ্যালকের বিয়ে এবং রোববার ছিল বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ির সবাই ছিলেন আনন্দে মাতোয়ারা। এ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পুকুরে ডুবে শিশু মিমের মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত মিমির কোনো সন্ধান না পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান।
.png)
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।