রোববার দুপুরে স্কুলছাত্রীর দিনমজুর বাবা ফকিরহাট মডেল থানায় মামলা করেন। পুলিশ মামলার একমাত্র আসামি রবিউল শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। রবিউল শেখ মাসকাটা গ্রামের মো. ছালাম শেখের ছেলে।
শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, রবিউল শেখ বিভিন্ন সময় নির্যাতনের শিকার কিশোরীকে রাস্তায় পেলে ভয়ভীতি দেখানোসহ উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে অভিভাবকদের কাছে বিচার দিলেও কোনও সুরাহা মেলেনি।
.png)
ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান বলেন, শুক্রবার রাতে রবিউল ঘুমন্ত ওই স্কুলছাত্রীকে তুলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণচেষ্টা করলে শিশুটির ঘুম ভেঙে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় অভিযুক্ত রবিউলকে আটক করা হয়। পরের দিন শনিবার আটক রবিউল শেখকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, ১১ বছরের ওই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রবিউল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।