ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসার নামে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা কবিরাজের 

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ২৯ আগস্ট ২০২২
চিকিৎসার নামে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা কবিরাজের 
অভিযুক্ত কবিরাজ বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ

গোপালগঞ্জে বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ নামে এক কবিরাজের বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। 

শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে ওই স্কুল শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।


এ ঘটনায় কবিরাজ পরিতোষ বাড়ৈকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। পরিতোষ বাড়ৈ কোটালীপাড়া উপজেলার গোলাবাড়িয়া গ্রামের কালিপদ বাড়ৈর ছেলে। 

Advertisement

ওই স্কুল শিক্ষিকা জানান, গত কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে তিনি পরিতোষ কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় কবিরাজ ওষুধ দেওয়ার কথা বলে তার ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে একা পেয়ে কবিরাজ তাকে ধর্ষণচেষ্টা করেন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে কবিরাজ পরিতোষকে ধরে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। 

এ ঘটনায় পর থেকে আতঙ্কে আছেন বলে জানান ওই স্কুল শিক্ষিকা।

এদিকে, কবিরাজ পরিতোষ বাড়ৈর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার তার স্ত্রী জয় মালা বাড়ৈ জানান, শনিবার সন্ধ্যা থেকে পরিতোষ গা ঢাকা দিয়েছেন । 

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!