অভিযুক্ত ব্যক্তির নাম আবু তাহের। তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় এ মামলা দায়ের করেন।
.png)
আরো পড়ুন: ধুমধাম আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী মুক্তির বিয়ে
হাতিয়া থানার ওসি আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিমের মা-বাবা গত ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যান। তখন তাদের ঘরে অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ে একা ছিলেন। এ সময় প্রতিবেশী প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই মেয়েকে প্রথমে কু-প্রস্তাব দিয়ে গায়ে হাত দেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী পালিয়ে যান।
ওসি আমির হোসেন আরো বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।