রোববার (৯ জানুয়ারি) সিআইডি জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত আনোয়ার হোসেন।
সিআইডি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি মা ও মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে আনোয়ার। এ সময় মেয়েটি জেগে উঠলে তাকে কুপিয়ে হত্যার পর মাকেও কুপিয়ে হত্যা করে পালিয়ে যান আনোয়ার।
.png)
এ ঘটনায় মামলা করার পর শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে আসামিকে গ্রেফতার করা হয়।