ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা, সেই ঘাতক মামা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫০, ২১ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা, সেই ঘাতক মামা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশু মাহবুব আলম রিহানকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সেই ঘাতক মামা তৌহিদ মিয়া (৪০) ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়। মঙ্গলবার জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে নিহত শিশুর মা শাহিনা বেগম ছেলে হত্যার অভিযোগে (ভাইয়ের শ্যালক) বিয়াই তৌহিদের বিরুদ্ধে সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখায়।

Advertisement

তৌহিদ জেলার তাহিরপুর উপজেলার সদরের ভাটি তাহিরপুর গ্রামের সাক্তা উদ্দিন ওরফে আফাজ উদ্দিনের ছেলে।

আরো পড়ুন >>> রাস্তার গতিরোধক কেড়ে নিল ২ সন্তানের জননীর প্রাণ 

মামলার বাদী জামালগঞ্জের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের হানিফ উদ্দিনের স্ত্রী শাহিনা বেগম জানান, তৌহিদ গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতি হাবিবুর রহমানের বোন মিলি বেগমের বাড়িতে বেড়াতে আসেন। পরে সোমবার সকালে ভগ্নিপতি হাবিবুর রহমানের প্রতিবেশী বাসিন্দা ভগ্নিপতি হানিফ উদ্দিন ও বোন শাহিনা দম্পতির ছেলে মাহবুব আলম রিহানকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তৌহিদ।

জানা গেছে, কয়েক বছর আগে তৌহিদ তাহিরপুর উপজেলার এক শিশুকে দা দিয়ে কুপিয়েছিল। ওই শিশুটি বেঁচে ফিরলেও তার এক চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় জেল খেটে সম্প্রতি বেরিয়ে এসেছে সে। সোমবার দুপুরে জামালগঞ্জের লক্ষীপুর গ্রামে হাতে দা নিয়ে এলোপাতাড়ি ঘুরছিল সে। শিশু মাহবুব আলম বাড়ির পাশে মাঠে শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় আচমকা হাতে থাকা দা দিয়ে মাহবুবের গলায় আঘাত করে তৌহিদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সে অন্য শিশুদের প্রতিও আক্রমণ করতে উদ্যত হলে এলাকাবাসী তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিকে আটক করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!