ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯, ৪ জানুয়ারি ২০২২
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত লতিফ

কক্সবাজারের চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দোকানেও লুট করেছে তারা।

সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম লতিফ উল্লাহ। ৩৬ বছর বয়সী লতিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফী পাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানায়, হাইস্কুল সড়কের পাশে কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে লতিফ উল্লাহর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করছিলেন। এ সময় তিন-চারজনের একদল সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ সময় সন্ত্রাসীরা দোকানের টাকাও লুট করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে একটি দা উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!