ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নারীকে একা পেয়ে ধর্ষণচেষ্টা, যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২১ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জে নারীকে একা পেয়ে ধর্ষণচেষ্টা, যুবক আটক
আটককৃত অভিযুক্ত যুবক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খলিল মিয়া ওরফে নিঠুর খলিল নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার রাতে চুনারুঘাট বাজারের গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের এক নারী গত ২ ডিসেম্বর খলিলের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন।

Advertisement

গ্রেফতারকৃত খলিল মিয়া বনগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তাকে রাতেই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে র‌্যাব হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজারের গোলচত্বর পয়েন্ট থেকে খলিলকে আটক করে। পরে রাতেই তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। অভিযানে তিনিও সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-নুমান নেতৃত্ব দেন।

মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই লিটন চন্দ্র গোপ জানান, কিছু দিন আগে খলিল বনগাঁও আশ্রয়ণ প্রকল্পে প্রবেশ করে এক নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকের চেষ্টা করলে খলিল পালিয়ে যান। পরে তার ভয়ে ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!