ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ৩১ আগস্ট ২০২২
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজী এমদাদুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর কলেজরোড আলকাছ কমিশনারের বাসার সামনে নিউ লাইফ মাদকাসক্তি নিরাময় চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়। এমদাদুল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতি নসু মার্কেট মীরবাড়ি এলাকার মৃত কাজী জোহর মিয়ার ছেলে। 

মৃত এমদাদুলের বোন মারজানা বলেন, এমদাদুল মাদকের নেশায় আসক্ত হয়ে পড়লে ৬ মে তাকে ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

Advertisement

একপর্যায়ে ওই নিরাময় কেন্দ্রের পরিচালক বাহার উদ্দিন ও স্বেচ্ছাসেবক রাসেল তাকে উদ্ধার করে স্থানীয় হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনরা এলে তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!