ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীর একান্ত ভিডিও নিজের মুঠোফোনে রাখতেন ‘টিকটকার বয়’ শোভন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ৩১ আগস্ট ২০২২
নারীর একান্ত ভিডিও নিজের মুঠোফোনে রাখতেন ‘টিকটকার বয়’ শোভন
মো. সাদিক শোভন

ফেসবুক কিংবা ইমোতে প্রথমে গড়ে তুলতেন সম্পর্ক। বিভিন্ন বয়সের নারীরা প্রেমে পড়লেই কথা বলতেন ভিডিও কলে। এ সুযোগে ধারণ করে রাখতেন একান্ত সময়ের ছবি-ভিডিও। আপত্তিকর ছবি-ভিডিও নিজের মুঠোফোনেই রেখে দিতেন। আর এসব দেখিয়ে প্রেমিকার কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা।

এভাবেই একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন ‘টিকটকার বয়’ নামে পরিচিত ২৪ বছর বয়সী মো. সাদিক শোভন। অবশেষে এ টিকটকার ধরা পড়েছেন পুলিশের হাতে।

মঙ্গলবার রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদর কলেজ রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শোভন উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি টিকটকার বয় নামেও পরিচিত।

Advertisement

জানা গেছে, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন শোভন। পরে একান্ত সময়ের ভিডিও ও আপত্তিকর ছবি নিজের মুঠোফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করতেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মঙ্গলবার শোভনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক স্কুলছাত্রীর মা। এরই পরিপ্রেক্ষিতে রাতেই সদর কলেজ রোডের একটি ভাড়া বাসা থেকে শোভনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা গেলেও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!