[ দেশজুড়ে ]
চুরি-ডাকাতিই বাবুলের পেশা!
গ্রেফতার বাবুল সওদাগর
বাবুল সওদাগর। যার পেশা কেবল চুরি-ডাকাতি। এ কারণে বাবুলের বিরুদ্ধে লালমোহন, রামগতি, সুবর্ণচর ও চর জব্বারসহ ছয়টি থানায় মামলা হয়েছে আটটি। এরমধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী হয়।
ওই মামলায় গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাবুল সওদাগর উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. ছিদ্দিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন।
.png)
তিনি বলেন, বাবুল লালমোহনে অবস্থান করছে, এমন খবরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরের দিকে বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ডাকাতিই ছিল বাবুলের পেশা। তিনি নোয়াখালী ও ভোলার দক্ষিণ আইচা এলাকায় দুটি বিয়ে করেছে। দুই সংসারে বাবুলের আটজন সন্তান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!