[ দেশজুড়ে ]
শেরপুরে দুই শিশুকে ধর্ষণ, তরুণের যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত শামীম মিয়া
শেরপুরে দুই শিশুকে ধর্ষণ মামলায় শামীম মিয়া নামে এক তরুণের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (৩১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত শামীম মিয়া নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে।
.png)
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৯ মে বিকেলে বিস্কুট ও খাবারের প্রলোভনে পার্শ্ববর্তী একটি কাঠের বাগানে নিয়ে দুই শিশুকে ধর্ষণ করেন শামীম মিয়া। পরে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনদের কাছে ঘটনা খুলে বলে। ঘটনায় পরদিন নকলা থানায় শামীম মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা করা হয়। পরে শামীমকে গ্রেফতার করে পুলিশ।
তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর একমাত্র আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন আদালত।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!