সাভার থেকে অপহৃত স্কুলছাত্র কুষ্টিয়া থেকে উদ্ধার, গ্রেফতার ১
ঢাকার সাভার থেকে মামুন মোল্লা রিপন নামের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার চারদিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এস এম গোলাম আজম নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রাম থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রিপন সাভারের দক্ষিণ পাড়া কাঠপট্রি এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভার অধরচন্দ্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গ্রেফতার গোলাম আজম কুষ্টিয়ার কুমারখালীর দেবনগর গ্রামের মৃত এস এম গোলাম সরোয়ারের ছেলে।
.png)
জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদরাসার সামনে থেকে মামুনকে অপহরণ করে আজম। পরে আজম মুঠোফোনে মামুনের বাবা কুদ্দুসের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। অপহরণ করার পর তিন লাখ টাকা দাবি করে আজম। আজম ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত।
র্যাব-১২ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদরাসার সামনে থেকে অপহৃত হয় মামুন। রিপনকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার চারদিন পর বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।