জানা যায়, ইউসুফ মাঝি বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তার জালে ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। বুধবার বিকেলে মাছটি চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে বিক্রি করার জন্য তোলেন তিনি। নিলামে করিম ব্যাপারি ৪০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেন। মাছটিকে এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস মামুন বলেন, মাছটির আকার অনেক বড় হওয়ায় মানুষ দেখতে ভিড় জমিয়েছে। নিলামে দাম উঠতে উঠতে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
.png)
ইউসুফ মাঝি বলেন, সাগরে মাঝে মাঝে কিছু শাপলাপাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। আমি ৪০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি চেয়ারম্যান ঘাটের করিম ব্যাপারির কাছে।
হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, মাছটি ৮ হাজার টাকা মণ দরে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি কিনেছেন চেয়ারম্যান ঘাটের করিম ব্যাপারি।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এটি বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছ। এ মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়। তবে এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।