এর আগে, ভ্যানে করে বিশাল আকারের শাপলাপাতা মাছ নিয়ে মাইকিং করা হয়। ওই সময় মাছটি দেখার জন্য ভিড় করে উৎসুক মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, শাপলাপাতা মাছটি বরিশাল শহরের ২৭০ টাকা কেজি দরে পোর্ট রোডের নুসরাত মৎস্য আড়ত থেকে কিনেছেন মৎস্য ব্যবসায়ী মো. রুবেল। এরপর কেটে বিক্রির উদ্দেশ্যে মাছটি নিয়ে ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করেন।
.png)
নুসরাত মৎস্য আড়তের মালিক রুহুল আমীন বলেন, সোমবার রাতে খুলনার রূপসা মৎস্য ঘাটের অ্যাকোয়া ফিশ নামে একটি প্রতিষ্ঠান থেকে শাপলাপাতা মাছটি কিনে আনি। ওই প্রতিষ্ঠানের মালিক রেজাউল মুন্সির বোট ত্রিরত্না ১৩ দিন সমুদ্রে থেকে ১০টি শাপলাপাতা মাছ পায়। সোমবার সকালে বোটটি রূপসা ঘাটে পৌঁছালে ৪০০ কেজি ওজনের একটি মাছ কিনে নেন রুহুল আমীন।
বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সদস্য জহির সিকদার বলেন, মঙ্গলবার সকালে পোর্ট রোডের ওই আড়ত থেকে ২৭০ টাকা কেজি দরে ১০ মণ ওজনের মাছটি কেনেন ব্যবসায়ী রুবেল। এরপর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মাছটি ভ্যানে নিয়ে মাইকিং করে বিক্রি করেন। পোর্ট রোডের রসুলপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।