ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় বাগানে মিলল অস্ত্র-গুলি

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৪২, ২ সেপ্টেম্বর ২০২২
হাতিয়ায় বাগানে মিলল অস্ত্র-গুলি
ছবি : ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৮নং সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম। 

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামে মেঘনা নদীর পাড় সংলগ্ন পুরাতন একটি বাড়ির বাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

Advertisement

আব্দুল হালিম আরো জানান, এ ঘটনায় শুক্রবার সকালে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!